কুড়িগ্রামে ৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার | আই নিউজ বিডি

কুড়িগ্রাম

কুড়িগ্রামে ৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার 

২৬ জুলাই ২০২৫ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৩৯ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ অর্থসহ মোঃ সাগর খান (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।..
Eidok-এ শেয়ার
কুড়িগ্রামে ৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার 
ছবি: সংগৃহীত

 


কুড়িগ্রাম প্রতিনিধি: গতকাল শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে ফুলবাড়ী থানাধীন ৪ নং বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা মহাবিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
ডিবি কুড়িগ্রামের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত সাগর খান ফুলবাড়ী বড়ভিটা এলাকার বাসিন্দা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি কুড়িগ্রামের দল ফুলবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ওসি বজলার রহমান আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে তাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ज़िला समाचार সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ज़िला समाचार অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 64 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views