বড়লেখা সীমান্তে নারী-শিশুসহ ১১ জন আটক

Border Guard Bangladesh (BGB) detained 11 Bangladeshi nationals, including women and children, early Saturday from the Barlekha border area of Moulvibazar while they were illegally returning from Indi..
Compartir en Eidok
বড়লেখা সীমান্তে নারী-শিশুসহ ১১ জন আটক
Foto: archivo

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়া নারী-শিশুসহ ১১ বাংলাদেশিকে আজ শনিবার (২৬ জুলাই) সকালে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে বিজিবির নিউপাল্লাথল ক্যাম্পের টহল দল এ অভিযান চালায়।

 

বিজিবি সূত্রে জানা গেছে,আটককৃতদের মধ্যে রয়েছেন ৩ জন পুরুষ,৩ জন নারী ও ৪ জন শিশু। এ ছাড়া তাঁদের দেশে ফিরিয়ে আনতে সহায়তা করা এক দালালও ধরা পড়েছে।

 

তারা সবাই সুনামগঞ্জ জেলার বেদেপল্লি সম্প্রদায়ের সদস্য। প্রায় ছয় মাস আগে এই সীমান্ত দিয়েই তারা ভারতে প্রবেশ করেছিলেন। সম্প্রতি ভারতের অভ্যন্তরে অবৈধ অভিবাসী উচ্ছেদ অভিযান শুরু হলে তারা পুনরায় বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,একটি দালালচক্রের সহায়তায় টাকা দিয়ে তারা রাতের অন্ধকারে বাংলাদেশে প্রবেশ করে। তবে সীমান্তে বিজিবির কড়া নজরদারির কারণে ভোরেই তাদের আটক করা হয়।

 

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী জানান, “আটকদের জাতীয়তা ও পরিচয় যাচাইয়ের পর যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা Noticias del distrito আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 32 Views আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Noticias del distrito আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 115 Views খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু Noticias del distrito খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 75 Views শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক Noticias del distrito শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 27 Views তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ Noticias del distrito তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 47 Views শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি Noticias del distrito শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 72 Views সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ Noticias del distrito সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ 60 Views