একাত্তর নিয়ে জামায়াত আগে ক্ষমা চাক, তারপর বিএনপির সমালোচনা , টুকু

BNP’s Iqbal Hasan Mahmud Tuku says Jamaat-e-Islami must apologize to the nation for their controversial role in 1971 before criticizing others.
Eidok-এ শেয়ার
একাত্তর নিয়ে জামায়াত আগে ক্ষমা চাক, তারপর বিএনপির সমালোচনা ,  টুকু
ছবি: সংগৃহীত

একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতের বিতর্কিত ভূমিকা ভুলে নয়, আগে জাতির কাছে ক্ষমা চাইতে হবে—এমনটাই বললেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। বললেন, তারা আগে ক্ষমা চাও, তারপর অন্যকে সমালোচনা করুক।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, "একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য জামায়াতে ইসলামীর আগে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা না চেয়ে তারা অন্য রাজনৈতিক দলের সমালোচনা করতে পারে না।"

শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজের পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সারিয়া আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টুকু নয়ানগর রফিক মোল্লার বাড়ি জামে মসজিদ এলাকার নিহত কিশোরীর বাড়িতে যান।

টুকু বলেন, “জামায়াতে ইসলামী কী বলছে, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। কারণ তারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, আলবদর-আল শামস বাহিনী গঠন করে দেশের মানুষ হত্যা করেছে। যারা এমন অপরাধে যুক্ত ছিল, তাদের আগে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এরপর তারা যদি রাজনৈতিক বক্তব্য দেয়, তা বিবেচনায় আসতে পারে।”

তিনি বলেন, “বিএনপি অতীতে সরকারে থেকে অনেক অবদান রেখেছে। আজ যে অর্থনৈতিক অবকাঠামো দেশের সামনে রয়েছে, তার ভিত্তি তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার শাসনামলে দেশে সর্বাধিক শিল্পায়ন হয়েছে। সুতরাং জামায়াতের মতামত আমাদের কাছে বড় বিষয় নয়, বরং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”

সাম্প্রতিক দেশের কিছু ঘটনাকে পরিকল্পিত আখ্যা দিয়ে টুকু বলেন, “আমরা দেখছি, সচিবালয়ে মিছিল করে আক্রমণ, পতিত শক্তির স্লোগান—সব মিলিয়ে এগুলো উদ্দেশ্যমূলক। যতো দেরিতে নির্বাচন হবে, এই গোষ্ঠীগুলোর জন্য ততো বেশি সুবিধা হবে। তারা গা-জোয়ারে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে।”

তিনি বলেন, “আমরা আশা করি নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে। তবে কিছু চক্র আছে যারা এই নির্বাচন ঠেকাতে চায়। বিএনপি একটি নির্বাচনমুখী দল, আমরা নির্বাচনের মাধ্যমে জনগণের রায়েই সরকার গঠন চাই।”

বিমান দুর্ঘটনার প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “এটা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। এখনো ঠিকভাবে ফোটেনি এমন একটি ফুল—সারিয়া, সে দুর্ঘটনায় শেষ হয়ে গেল। এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা তার পরিবারের পাশে আছি, তারেক রহমানের পক্ষ থেকে সহানুভূতি জানিয়েছি।”

তিনি আরও বলেন, “শহীদদের আর ফেরত আনা যাবে না, কিন্তু এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, শহীদ শিশুদের জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন তিনি দান করেন।”

সরকারের ভূমিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে টুকু বলেন, “এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার। তারা নিশ্চয় তাদের সাধ্যমতো চেষ্টা করছে। তবে যারা সন্তান হারিয়েছে, তাদের ব্যথা কোনো অনুদানে পূরণ হবার নয়। সরকার যদি সহায়তা করে, সেটা তাদের সিদ্ধান্ত। আমরা আমাদের দায়িত্ব পালন করছি।”

এ সময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজনীতি সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 55 ভিউ একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক রাজনীতি একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক 60 ভিউ বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল রাজনীতি বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 58 ভিউ বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল রাজনীতি বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 43 ভিউ সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ রাজনীতি সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ 53 ভিউ সাতক্ষীরা সদরে জামায়াতের সাংগঠনিক পুনর্গঠন, ১৪ ইউনিয়নের আমীরদের শপথ রাজনীতি সাতক্ষীরা সদরে জামায়াতের সাংগঠনিক পুনর্গঠন, ১৪ ইউনিয়নের আমীরদের শপথ 66 ভিউ শরীয়তপুরে রাজনৈতিক সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘাত: নিহত ১, গুলিবিদ্ধ ২ রাজনীতি শরীয়তপুরে রাজনৈতিক সংঘর্ষে রক্তক্ষয়ী সংঘাত: নিহত ১, গুলিবিদ্ধ ২ 64 ভিউ