জয়পুরহাট

জামায়াতে ইসলামীর জয়পুরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে ষান্মাসিক রুকন সম্মেলন

****
Поделиться в Eidok
জামায়াতে ইসলামীর জয়পুরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে ষান্মাসিক রুকন সম্মেলন
Фото: из открытых источников

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে ষান্মাসিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৭টায় শহরের আব্বাস আলী খান মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়।

অনুষ্ঠানে জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমরান হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি জয়নাল আবেদীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট ১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, ধলাহার ইউনিয়ন আমীর মাওলানা আসাদুজ্জামান, দোগাছী ইউনিয়ন আমীর, মাহফুজুল ইসলাম, ভাদসা ইউনিয়ন আমীর মোহাম্মদ আলী, মোহাম্মাদাবাদ ইউনিয়ন আমীর আব্দুল গফুর, পুরানাপৈল ইউনিয়ন আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, আমদই ইউনিয়ন আমীর প্রভাষক আরিফুল ইসলাম, বম্বু ইউনিয়ন আমীর মাওলানা আসাদুল ইসলাম আসাদ, জামালপুর ইউনিয়ন আমীর মুফতি দেলোয়ার হোসেন, চকবরকত ইউনিয়ন আমীর মাওলানা নাজিম উদ্দীন সহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট ১ আসনের এমপি পদপ্রার্থী ফজলুর ফজলুর রহমান সাইদ বলেন, "বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আদর্শিক সংগ্রামকে বেগবান করতে হলে রুকনদের আত্মশুদ্ধি, তাকওয়া ও সাংগঠনিক দক্ষতা অর্জনের বিকল্প নেই। জামায়াতের প্রতিটি সদস্যকে ইসলামী আন্দোলনের প্রকৃত কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। সমাজ থেকে সকল অন্যায়ের মূলোৎপাটন ঘটাতে হবে। সমাজ ও রাষ্ট্রের সকল স্তর থেকে অসৎ লোকদের নেতৃত্বকে বিদায় জানাতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে, সম্মেলনে রুকনদের উদ্দেশ্যে জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া বলেন, "এই যুগে যারা দ্বীন প্রতিষ্ঠার পথে আত্মনিয়োগ করেন, তারা সৌভাগ্যবান। এই পথের প্রতিটি পদক্ষেপই আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায়।  

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনেই জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত চলে এ সম্মেলনের বিভিন্ন পর্ব। এতে জয়পুরহাট সদর উপজেলার পুরুষ রুকনগণ অংশগ্রহণ করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

কামারখন্দে মোটরসাইকেল শোডাউন, আ'লীগের বিশৃঙ্খলা প্রতিহতের ঘোষণা Политика কামারখন্দে মোটরসাইকেল শোডাউন, আ'লীগের বিশৃঙ্খলা প্রতিহতের ঘোষণা 31 Views কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে বাদীপক্ষের অসন্তোষ, পুনঃতদন্তের দাবি Политика কচুয়ায় শিশু ফাহমিদা হত্যার বিচার দাবিতে মানববন্ধন পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে বাদীপক্ষের অসন্তোষ, পুনঃতদন্তের দাবি 33 Views সহিংসতা রোধে সরকার ব্যর্থ উল্লেখ করে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের Политика সহিংসতা রোধে সরকার ব্যর্থ উল্লেখ করে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের 38 Views দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Политика দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 34 Views শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ Политика শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 50 Views উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন Политика উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 57 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী Политика বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 75 Views