ঘটেস্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ভবনটির তৃতীয় তলায় আগুনের ফুলকি দেখতে পান তারা।
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য অংশে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ৫টি ইউনিট যোগ দিলে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।জানা যায়, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট