সাতক্ষীরার তালায় বিএনপির কর্মী সম্মেলনে নতুন কমিটি গঠন | আই নিউজ বিডি

সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় বিএনপির কর্মী সম্মেলনে নতুন কমিটি গঠন

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নে বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে নতুন ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে..
Eidok-এ শেয়ার
সাতক্ষীরার তালায় বিএনপির কর্মী সম্মেলনে নতুন কমিটি গঠন
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নে বৃহস্পতি বার (২৪ জুলাই '২৫) দুপুরে মাগুরা ফুটবল মাঠে বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মী সম্মেলনে নতুন ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

হাবিবুল ইসলাম তাঁর বক্তব্যে কর্মীদের গুরুত্ব সম্পর্কে বলেন, 'যে ভোট করে, সে জানে একজন কর্মীর মূল্য কত। আর যে ভোট করে না, সে কখনো কর্মীর মর্ম বুঝবে না। নির্বাচনের আগে কমিটি গঠন একটি বড় চ্যালেঞ্জ হলেও আমি তৃণমূলের মতামতের ভিত্তিতে এই সম্মেলন করে যাচ্ছি। দুই একজনের জন্য পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না। চাঁদাবাজি চলবে না—যদি কেউ অন্যায় করে, দল তার দায় নেবে না। সব ধর্মের মানুষের মূল্যায়ন করতে হবে, তাদের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। আজ থেকেই কাউন্সিল শেষে বাড়ি বাড়ি গিয়ে ভোটের কাজ শুরু করুন। তৃণমূল কর্মীরাই বিএনপির প্রাণ।'

সম্মেলনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা শেখ আমিনুর ইসলাম, শেখ শহিদুল ইসলাম, অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি মীর্জা আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, আনিসুজ্জামান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. হাফিজুর রহমান, ইউনিয়ন যুবদলের নেতা সরজিতসহ আরও অনেকে।

সম্মেলনের শেষ পর্যায়ে কর্মীদের মতামতের ভিত্তিতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়। এছাড়াও তালা সদর ইউনিয়নেও একই দিনে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় প্রাঙ্গণে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং কর্মীদের মতামতের ভিত্তিতে প্রতিটি ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হয়।

এই সম্মেলনগুলোতে কর্মীদের অংশগ্রহণ ও মতামত সংগ্রহের মাধ্যমে দলীয় কাঠামোকে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। তৃণমূল পর্যায়ে কর্মীদের সমর্থন ও অংশগ্রহণে বিএনপি তার ভিত্তিকে আরও শক্তিশালী করতে পারবে বলে আশা করা হচ্ছে। এই ধরনের কর্মী সম্মেলন ভবিষ্যতে দলীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Politika সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 104 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Politika আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 54 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Politika কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 66 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Politika যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 100 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Politika কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 107 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Politika ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 109 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Politika গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 119 Views