চুয়াডাঙ্গায় জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সভা… | আই নিউজ বিডি

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত, জনসচেতনতায় গণমাধ্যম কর্মীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে

চুয়াডাঙ্গায় জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ..
Eidok-এ শেয়ার
চুয়াডাঙ্গায় জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত, জনসচেতনতায় গণমাধ্যম কর্মীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে
ছবি: সংগৃহীত

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আহমেদ মাহবুব উল ইসলাম। 

সভায় মানবাধিকার সম্পর্কে জনসচেতনতা তৈরির বিষয়টি সুস্পষ্ট ভাবে আলোচনা করা হয়। কারাগার, শিশু উন্নয়ন কেন্দ্র বা সংশোধনাগার,থানা, হেফাজতকেন্দ্র সমূহে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান বা সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে মানবাধিকার লঙ্ঘনের কারণ ও প্রতিকার বিষয়ে আলোচনা করা হয়। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম বলেন, জেলায় যদি কোন আইন প্রয়োগকারী সংস্থা থাকে বা মানবাধিকার কর্মী থাকে তাদের দ্বারা জনসচেতন মূলক সেমিনার করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে সৃষ্ট সমস্যা সমাধান করার পর তাদের জীবন কিভাবে কাটাচ্ছে তাদের সেই সফলতার গল্প টা তুলে ধরতে হবে। এতে করে সমাজের মানুষ সচেতন হবে এবং তারা মানবাধিকার লঙ্ঘনের মতো কাজে অগ্রসর হবে না। আমরা যে সীমিত পরিসরে কাজ এগোচ্ছি এতে করে হয়তো পুরো দেশের পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু নিজেদের অঞ্চল ভিত্তিক পরিবর্তন করতে পারি। মানবাধিকার লংঘন সম্পর্কে সচেতনতায় গণমাধ্যম কর্মীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। 

এ সময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আশফাকুর রহমান, চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাকসুরা জান্নাত ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা কানিজ সুলতানা প্রমুখ।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন জেলার খবর বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 ভিউ মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি জেলার খবর মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 66 ভিউ প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু জেলার খবর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 ভিউ মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় জেলার খবর মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 ভিউ রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি জেলার খবর রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 ভিউ খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি জেলার খবর খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 ভিউ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু জেলার খবর রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 59 ভিউ