যশোরে পারিবারিক কলহে বড় ভাইয়ের ছোঁড়া হাঁসুয়ার কোপে আহত শারমিনের… | আই নিউজ বিডি

যশোর

যশোরে পারিবারিক কলহে বড় ভাইয়ের ছোঁড়া হাঁসুয়ার কোপে আহত শারমিনের মৃত্যু!

রাসেল মাহমুদ।। যশোরে আপন বড় ভাইয়ের হাতে হাসুয়ার কোপে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছোট বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে যশোর কোতোয়ালী থানার আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামে।..
Eidok-এ শেয়ার
যশোরে পারিবারিক কলহে বড় ভাইয়ের ছোঁড়া হাঁসুয়ার কোপে আহত শারমিনের মৃত্যু!
ছবি: সংগৃহীত

যশোরে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে নির্মমভাবে কোপে আহত হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম শারমিন (৩৫)। তিনি কোতোয়ালী থানার আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামের বাসিন্দা ও শিমুল হোসেনের স্ত্রী। বর্তমানে পরিবারসহ সাহারুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার (২৩ জুলাই ২০২৫) সকালে, আনুমানিক ১১টা ১৫ মিনিটে। পারিবারিক বিরোধের জেরে শারমিনের আপন বড় ভাই খোকন মোল্লা (৪৫), পিতা কাসেম মোল্লা, তার স্বামীকে লক্ষ্য করে হাসুয়া দিয়ে আক্রমণ চালান। তখন শারমিন ভাইকে বাধা দিতে গেলে তিনি নিজের বোনকেই কোপ দেন। এতে শারমিন গুরুতরভাবে রক্তাক্ত জখম হন।

পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে মহিলা সার্জারি ওয়ার্ডের তৃতীয় তলায় চিকিৎসাধীন অবস্থায় শারমিন মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক কলহ কী কারণে এতটা চরমে পৌঁছেছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত খোকন মোল্লাকে আটক করার জন্য পুলিশি অভিযান চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 69 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 ভিউ