নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন করা হয়। প্রজ্বলন শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা। হাসপাতালে ভর্তি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুল তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার, কবি মাহমুদুল হাসান শাওন, সাংবাদিক ওয়ালী হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাতুল খান রুদ্র প্রমুখ।
উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশে এ বিমান দুর্ঘটনা একটি বিশাল ট্র্যাজেডি।প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে।সন্তানহারা মা-বাবার কান্না সারা দেশের মানুষকে শোকার্ত করে তুলেছে।আমরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, নিহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবিজানাচ্ছি।