নওগাঁ

আন্তর্জাতিক রসায়ন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নওগাঁর সায়েম

নওগাঁর আবু সায়েম সাদিক আন্তর্জাতিক রসায়ন সম্মেলনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, যেখানে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।..
Eidok पर शेयर करें
আন্তর্জাতিক রসায়ন সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নওগাঁর সায়েম
फ़ोटो: संग्रहीत

আন্তর্জাতিক রসায়ন সম্মেলনে অংশগ্রহণের জন্য নওগাঁ সদর উপজেলার ছেলে আবু সায়েম সাদিক যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন।

তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। এই সম্মেলনটি ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে তিনি বাংলাদেশ এবং শাবিপ্রবির পক্ষে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবেন।

সায়েম তাঁর গবেষণা "Synthesis and Characterization of Nanocellulose Phosphate as a Novel Biomaterial for Bone Tissue Engineering" বিষয়ে উপস্থাপন করবেন। তাঁর গবেষণাটি হাড়ের টিস্যু পুনর্গঠনে সম্ভাবনাময় এক বায়োমেটেরিয়াল নিয়ে পরিচালিত হয়েছে। 

আমেরিকান কেমিক্যাল সোসাইটির (American Chemical Society - ACS) অধীনস্থ Younger Chemists Committee (YCC) কর্তৃক প্রদত্ত Fall 2025 CIBA Young Scientist Travel Award-এর জন্য তাঁকে নির্বাচিত করা হয়েছে। এই সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার তাঁকে আগামী ACS National Meeting-এ তাঁর গবেষণা উপস্থাপন এবং আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দিয়েছে। 

সায়েমের এই যাত্রা সম্পর্কে জানা যায়, তিনি নওগাঁ সদরের পার-নওগাঁ এলাকায় ২০০০ সালের ৫ই নভেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা মো: আসলাম আলী একজন ফার্নিচার ব্যবসায়ী এবং মা মোছা: অনিস আরা একজন গৃহিনী। দম্পতির একমাত্র ছেলে আবু সায়েম ছোট বেলা থেকেই খুব মেধাবী ছিলেন। তিনি নওগাঁ কে ডি সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি তে জিপিএ-৫ পেয়ে নওগাঁ সরকারি কলেজে ভর্তি হন এবং ২০১৮ সালে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাশ করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তি হন। তিনি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ (২০২৪-২৫) অর্জন করেন। 

আবু সায়েম সাদিকের এই সাফল্যের কথা জানতে চাইলে তিনি বলেন, "এই সম্মাননা আমার জন্য শুধু একটি পুরস্কার নয়, বরং আমাকে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার জন্য আত্মবিশ্বাস ও প্রেরণা যোগাবে। আমি কৃতজ্ঞ আমার শিক্ষক, সহপাঠী ও পরিবারের প্রতি, যারা সব সময় আমাকে সমর্থন করেছেন।" 

তিনি আরো বলেন, "এখন ভিসার জন্য প্রস্তুতি নিচ্ছি, কোনো সমস্যা না হলে সামনের মাসের মাঝামাঝি সময় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিব। প্রথমবার দেশের বাইরে যাচ্ছি দেশের প্রতিনিধিত্ব করতে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করতে পারি।" 

আবু সায়েম সাদিক তাঁর এই অর্জনের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শাবিপ্রবির রসায়ন বিভাগের অধ্যাপক এবং তাঁর গবেষণা-পরিচালক অধ্যাপক ড. নুর উদ্দিন আহমাদকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। 

জানা গেছে, CIBA Travel Award প্রতিবছর বিশ্বের উদীয়মান তরুণ রসায়নবিদদের উৎসাহিত করতে প্রদান করা হয়। গবেষণা, নেতৃত্ব ও বৈশ্বিক যোগাযোগে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে এই সম্মেলন একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হয়। এই ধরনের আন্তর্জাতিক সম্মেলন তরুণ গবেষকদের জন্য একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করে, যা তাদের গবেষণা দক্ষতা বৃদ্ধি করে এবং বৈশ্বিক গবেষণা সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করে। 

সায়েমের এই অর্জন বাংলাদেশের জন্য গর্বের বিষয়, যা দেশের শিক্ষাব্যবস্থা এবং তরুণ গবেষকদের আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের প্রতিচ্ছবি। এটি ভবিষ্যতে আরও অনেক তরুণকে গবেষণায় আগ্রহী করে তুলবে এবং বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

এইচএসসির ফল পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের धर्म और शिक्षा এইচএসসির ফল পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের 14 Views শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়—বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে সচেতনতামূলক কর্মসূচি धर्म और शिक्षा শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়—বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে সচেতনতামূলক কর্মসূচি 77 Views খানসামায় মূর্তি উদ্ধারের দাবি, মুকুট ও নকশা নিয়ে নানা প্রশ্ন धर्म और शिक्षा খানসামায় মূর্তি উদ্ধারের দাবি, মুকুট ও নকশা নিয়ে নানা প্রশ্ন 275 Views বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত धर्म और शिक्षा বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত 75 Views চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস धर्म और शिक्षा চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস 94 Views মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী धर्म और शिक्षा মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী 80 Views সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ धर्म और शिक्षा সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ 120 Views