মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের চিকিৎসায় জামায়াতের ৫০ লাখ টাকার সহায়তা ঘোষণা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের চিকিৎসায় জামায়াতের ৫০ লাখ টাকার সহায়তা ঘোষণা..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের চিকিৎসায় জামায়াতের ৫০ লাখ টাকার সহায়তা ঘোষণা..
মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের চিকিৎসায় জামায়াতের ৫০ লাখ টাকার সহায়তা ঘোষণা..
ছবি: সংগৃহীত
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা ঘোষণা করা হয়েছে..

মঙ্গলবার দুপুরে দলটির আমির ডা. শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই সহায়তার ঘোষণা দেন।

পোস্টে তিনি বলেন, “এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়াতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ।”

এ সময় সকল চিকিৎসকের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন—“আহতদের চিকিৎসায় দেশের সব চিকিৎসকদের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানাই—আসুন, আমরা একসাথে এই দুঃসময়ে মানবতার পাশে দাঁড়াই। আল্লাহ তায়ালা আমাদের এই কাজ কবুল করুন এবং মানবসেবার তাওফিক দান করুন। আমিন।”

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator