জয়পুরহাট

জয়পুরহাটে মাইলস্টোন শিক্ষার্থীদের স্মরণে বিএনপির শোক দিবস পালন

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে মাইলস্টোন শিক্ষার্থীদের স্মরণে বিএনপির শোক দিবস পালন
ছবি: সংগৃহীত

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোক দিবস পালন করেছে জয়পুরহাট জেলা বিএনপি। 

মঙ্গলবার (২২ জুলাই) সকালে শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রেখে শোক কর্মসূচি পালন করা হয়। এতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুর এ মওলা পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ দুর্ঘটনা জাতির জন্য দুঃখজনক। তদন্ত সাপেক্ষে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে ভবন ও বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হয়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক জেলার খবর মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 13 ভিউ সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ জেলার খবর সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 20 ভিউ আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা জেলার খবর আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 46 ভিউ বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 24 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 92 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 50 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 55 ভিউ