এশিয়া কাপ অনিশ্চয়তায়, রাজনৈতিক দ্বন্দ্বে জর্জরিত আয়োজন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

এশিয়া কাপ অনিশ্চয়তায়, রাজনৈতিক দ্বন্দ্বে জর্জরিত আয়োজন

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
এশিয়া কাপ অনিশ্চয়তায়, রাজনৈতিক দ্বন্দ্বে জর্জরিত আয়োজন
এশিয়া কাপ অনিশ্চয়তায়, রাজনৈতিক দ্বন্দ্বে জর্জরিত আয়োজন
ছবি: সংগৃহীত
ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের রেশ এবার এসে পড়েছে এশিয়া কাপের আয়োজনে..

দক্ষিণ এশিয়ার ক্রিকেট অঙ্গনে রাজনৈতিক আধিপত্যের লড়াই যেন এই টুর্নামেন্টকেও অনিশ্চয়তার পথে ঠেলে দিয়েছে। ভারত ক্রিকেটে তার একচ্ছত্র আধিপত্য ছাড়তে নারাজ, আর এই অবস্থান থেকেই শুরু হয়েছে বিভাজন।

এই টানাপোড়েনের মধ্যেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হঠাৎ একটি একক সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিসিবির কোনো পরিচালকের সঙ্গে আলোচনা না করেই তিনি রাজি হয়ে যান পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এসিসির সভাপতি মহসিন নাকভির প্রস্তাবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা এসিসির বার্ষিক সাধারণ সভা।

তবে এখন সেই সভাও পড়েছে অনিশ্চয়তার মুখে বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বুলবুল ভাই বুঝে উঠতে পারেননি, এটা স্বাভাবিক। সব প্রস্তাবই যে আমাদের জন্য ভালো, তা নয়। তিনি আমাদের কাউকে কিছু না জানিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।’

ভারতীয় বাজার থেকেই এশিয়া কাপের রাজস্বের বড় অংশ আসে। ভারতীয় দলের অংশগ্রহণের কারণে স্পনসরশিপের দিক থেকেও বড় সুবিধা পায় আয়োজকেরা। সেই কারণেই ভারত চাইছে টুর্নামেন্ট যেন তাদের শর্তেই হয়। ভারতের সঙ্গে এবার জোট বেঁধেছে শ্রীলংকা ও আফগানিস্তানও।

সাধারণত ২৭টি সদস্য দেশ নিয়ে গঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) মূল শক্তি পাঁচটি দেশ—ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান। তবে বাস্তবতা বলছে, নিয়ন্ত্রণভার মূলত ভারতের হাতেই।

বর্তমান পরিস্থিতিতে আলোচনা ছাড়া সমাধানের কোনো পথ নেই। না হলে এবারের এশিয়া কাপ বাতিলের শঙ্কাই তৈরি হচ্ছে। দক্ষিণ এশিয়ার ক্রিকেটপ্রেমীদের জন্য যা নিঃসন্দেহে হতাশার খবর।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator