সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় শিক্ষককে কুপিয়ে ও গণপিটুনিতে ২ জনের মৃত্যু

রেজওয়ান উল্লাহ, কলারোয়া
Eidok پر شیئر
সাতক্ষীরার তালায় শিক্ষককে কুপিয়ে ও গণপিটুনিতে ২ জনের মৃত্যু
تصویر: ماخوذ

সাতক্ষীরার তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীরও মৃত্যু। সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে রবিবার (২০ জুলাই) বিকেলে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। হরিহর নগর গ্রামের বাসিন্দা, মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে ও শাহাপুর মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজী (৩৮) নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। স্থানীয় সূত্র ও খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী (৩৬) শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। সেখানে হঠাৎ করেই সে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে শিক্ষক শরিফুল গাজী কে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের। মৃত্যুর আগে শিক্ষক শরিফুল ইসলাম এর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে হামলাকারী রাজুকে আটক করে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই তারও মৃত্যু ঘটে। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।” এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সৌদি প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে ভুয়া ফেইসবুক পেইজ  ব্যবহার করে মানহানিকর প্রচারনাসহ হুমকির অভিযোগ جرم সৌদি প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে ভুয়া ফেইসবুক পেইজ ব্যবহার করে মানহানিকর প্রচারনাসহ হুমকির অভিযোগ 1 Views সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন جرم সীমান্ত অপরাধ দমনে কঠোর বিজিবি: বিপুল মাদক ও স্বর্ণ জব্দ, আটক ১৫৯ জন 124 Views মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় جرم মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ: অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার, পুলিশের অভ্যন্তরে তোলপাড় 70 Views কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা جرم কচুয়ায় খাটের ড্রয়ারে মিলল বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, গ্রেফতার চাচা-ভাতিজা 82 Views গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার جرم গোপালগঞ্জ থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার 87 Views চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার جرم চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 92 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ جرم সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানি সহ হুমকির অভিযোগ, ভুক্তভোগীর লিগ্যাল নোটিশ 91 Views