জয়পুরহাট

শহীদ জিয়ার ছবি অবমাননা ও তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

****
Eidok-এ শেয়ার
শহীদ জিয়ার ছবি অবমাননা ও তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন
ছবি: সংগৃহীত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস)।  
 
শনিবার সকাল ১১ টার দিকে শহরের জেলা পরিষদ মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন জেলা জাসাসের নেতৃবৃন্দ।
 
মানববন্ধনে জেলা জাসাসের সভাপতি মিনারুল ইসলাম এর সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. এটিএম মিজানুর রহমান, পৌর বিএনপি সভাপতি আমিনুর রহমান বকুল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যরা।
 
এসময় বক্তারা বলেন, দেশে বিএনপিকে পরিকল্পিতভাবে দমন ও নেতাদের হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে করার মাধ্যমে এসব ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারেক রহমান কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা অপপ্রচার চালিয়ে জনগণের কাছে হেয় করার অপচেষ্টা করা হচ্ছে, যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।
হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সহিংসতা রোধে সরকার ব্যর্থ উল্লেখ করে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের রাজনীতি সহিংসতা রোধে সরকার ব্যর্থ উল্লেখ করে সব রাজনৈতিক দলকে মাঠে নামার আহ্বান গোলাম পরওয়ারের 14 ভিউ দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতি দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 22 ভিউ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ রাজনীতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 49 ভিউ উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন রাজনীতি উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 56 ভিউ বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী রাজনীতি বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 73 ভিউ শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ রাজনীতি শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 80 ভিউ গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনীতি গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 ভিউ