জয়পুরহাট

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা

****
Eidok-এ শেয়ার
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে জয়পুরহাটে ৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। 

শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের চত্বরে এ প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জয়পুরহাট যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মতিয়র রহমান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন উপস্থিত ছিলেন। 

এ সময় জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, ছাত্র-জনতার জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের মাধ্যমে ছাত্র ও সাধারণ জনগণ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল।জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে   সেই ঐতিহাসিক দিনটির তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্রয়াস।

যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরের সামনে থেকে ম্যারাথন শুরু হয়ে হিচমী বাজার, কমরগ্রাম, বানিয়াপাড়া, হয়ে  বটতলী বাজার গিয়ে শেষ হয়। ম্যারাথনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

অবশেষে ৫৫৭ রানে থামল দক্ষিণ আফ্রিকা, প্রথম ইনিংসে ১৫৭ রানের বড় লিড প্রোটিয়াদের খেলার খবর অবশেষে ৫৫৭ রানে থামল দক্ষিণ আফ্রিকা, প্রথম ইনিংসে ১৫৭ রানের বড় লিড প্রোটিয়াদের 3 ভিউ সদরপুরে মাদক মুক্ত  তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে  ভলিবল টুর্নামেন্ট খেলার খবর সদরপুরে মাদক মুক্ত তরুণ সমাজ গড়ার প্রত্যয়ে ভলিবল টুর্নামেন্ট 108 ভিউ জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে খেলার খবর জোড়া সেঞ্চুরিতে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪০০ রানে 78 ভিউ ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট খেলার খবর ফাইনালের আগেই সাফের পরবর্তী আসর নিয়ে আলোচনা, ৮ মাস পরই মাঠে গড়াতে পারে টুর্নামেন্ট 70 ভিউ নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা খেলার খবর নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত: ৮৯ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে কোহলি-রোহিতরা 90 ভিউ শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় খেলার খবর শত বছরের অপেক্ষার অবসান: হামজা-ফারহানদের হাত ধরে নতুন এক অপ্রতিরোধ্য বাংলাদেশের অভ্যুদয় 129 ভিউ শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল খেলার খবর শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের জাদুকরী গোল: দীর্ঘ খরা কাটিয়ে নতুন উচ্চতায় বাংলাদেশ ফুটবল 150 ভিউ