রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে আলোচনা সভা.... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে আলোচনা সভা....

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে আলোচনা সভা....
রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে আলোচনা সভা....
ছবি: সংগৃহীত
রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।....

রাঙ্গুনিয়া উপজেলা মরিয়মনগর দাওয়াত রেস্টুরেন্টে বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় একটি বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যা জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে আয়োজন করা হয়েছিল। এই সভার আয়োজন করে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক যায়যায়দিন এর চট্টগ্রাম ব্যুরোচিফ ইব্রাহিম খলিল। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম ইউনিয়ন অব জার্নালিস্টস (সিইউজে) এর সদস্য এবং সিনিয়র সাংবাদিক গোলাম সরওয়ার।

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মন্জুরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক পূর্বকোণের রাঙ্গুনিয়া প্রতিনিধি রাহাত উল্লাহ মামুন, সহ-সভাপতি ইদ্রিছ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মুজিবুল্লাহ আহাদ, প্রচার সম্পাদক মোরশেদ আলম, মোহাম্মদ ইউসুফ, কার্যনিবাহী সদস্য জসিম উদ্দীন ও মইন উদ্দীন সহ আরও অনেকে। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ আলাউদ্দিন দস্তগীর।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অবদান ও বীর শহিদদের আত্মত্যাগের কথা গভীরভাবে তুলে ধরেন। তারা বলেন, এই আন্দোলন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পথ সুগম করে এবং তার ১৫ বছরের শাসনের অবসান ঘটায়, যা পরবর্তীতে ৩৬ জুলাই নামে পরিচিতি লাভ করে।

আলোচনা সভা শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলে শহিদদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের অবদানকে স্মরণে রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। এই ধরনের অনুষ্ঠান সমাজে ঐতিহাসিক ঘটনার গুরুত্ব উপলব্ধি করতে সহায়ক এবং নতুন প্রজন্মকে তাদের পূর্বসূরিদের সংগ্রামের সাথে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator