মৌলভীবাজারে গোপালগঞ্জ নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মৌলভীবাজারে গোপালগঞ্জ নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ

Satyajit Das avatar   
Satyajit Das
মৌলভীবাজারে গোপালগঞ্জ নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ
মৌলভীবাজারে গোপালগঞ্জ নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ
ছবি: সংগৃহীত
Jamaat-e-Islami’s Moulvibazar district branch organized a protest rally condemning the attack, arson, and lawlessness by the banned Chhatra League against NCP leaders in Gopalganj. The demonstration c..

সত্যজিৎ দাস:

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।

 

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকার দেওয়ান আব্দুল বাছিত জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের এম সাইফুর রহমান সড়ক অতিক্রম করে কুসুমবাগ মোড়ে সমাবেশে মিলিত হয়।

 

জেলা জামায়াতের সেক্রেটারি মো: ইয়ামীর আলী’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়তের আমীর প্রকৌশলী মো: সায়েদ আলী,পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম,সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম,ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ এবং জেলা সভাপতি নিজাম উদ্দিন।

 

বক্তারা গোপালগঞ্জে ঘটে যাওয়া হামলা এবং যোদ্ধাদের ওপর নৈরাজ্যের ঘটনা কঠোরভাবে নিন্দা জানান। তারা দ্রুত দোষিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

没有找到评论


News Card Generator