গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

****
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগ-আ’লীগের হামলার প্রতিবাদে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বাদ আছর শহরের নবাববাড়ী সড়কস্থ শহর কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। বগুড়া শহর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, রিয়াজ উদ্দিন, আল-আমিন, আজগর আলী, অধ্যাপক আব্দুস ছালাম তুহিন, শাহীন মিয়া, আব্দুল হামিদ বেগ প্রমূখ। বক্তারা বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে পরাজিত হয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও ফ্যাসিস্ট আওয়ামীলীগেরদেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও সেনাবাহিনীর ওপর নিষিদ্ধ ছাত্রলীগ-আ’লীগের নৃশংস হামলা প্রমাণ করে শেখ হাসিনার অনুসারীরা সুস্থ রাজনীতির উপযুক্ত নয়। তারা এখন উগ্রবাদী জঙ্গী গোষ্ঠীতে পরিনত হয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের বিষদাঁত এখনি উপড়ে ফেলতে হবে। অবিলম্বে গোপালগঞ্জসহ সারাদেশে ঘাপটি মেরে থাকা আওয়ামী জঙ্গীদের নির্মুলে চিরুনি অভিযান চালানোর জন্য জামায়াত নেতৃবৃন্দ সরকারের প্রতি জোর দাবী জানান।

注释 0

没有找到评论

相关文章

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 区域新闻 বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 区域新闻 মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 61 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 区域新闻 প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 区域新闻 মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 区域新闻 রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 区域新闻 খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 区域新闻 রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 56 Views