গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

****
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগ-আ’লীগের হামলার প্রতিবাদে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বাদ আছর শহরের নবাববাড়ী সড়কস্থ শহর কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। বগুড়া শহর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, অধ্যাপক রফিকুল আলম, রিয়াজ উদ্দিন, আল-আমিন, আজগর আলী, অধ্যাপক আব্দুস ছালাম তুহিন, শাহীন মিয়া, আব্দুল হামিদ বেগ প্রমূখ। বক্তারা বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে পরাজিত হয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও ফ্যাসিস্ট আওয়ামীলীগেরদেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও সেনাবাহিনীর ওপর নিষিদ্ধ ছাত্রলীগ-আ’লীগের নৃশংস হামলা প্রমাণ করে শেখ হাসিনার অনুসারীরা সুস্থ রাজনীতির উপযুক্ত নয়। তারা এখন উগ্রবাদী জঙ্গী গোষ্ঠীতে পরিনত হয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের বিষদাঁত এখনি উপড়ে ফেলতে হবে। অবিলম্বে গোপালগঞ্জসহ সারাদেশে ঘাপটি মেরে থাকা আওয়ামী জঙ্গীদের নির্মুলে চিরুনি অভিযান চালানোর জন্য জামায়াত নেতৃবৃন্দ সরকারের প্রতি জোর দাবী জানান।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি জেলার খবর খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 24 ভিউ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু জেলার খবর রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 27 ভিউ সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী জেলার খবর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 37 ভিউ মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 ভিউ কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত জেলার খবর কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 21 ভিউ ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ জেলার খবর ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 ভিউ মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা জেলার খবর মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 19 ভিউ