“গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ফেনীর মহিপাল অবরুদ্ধ, মহাসড়কে স্থবিরতা” ‎ | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

“গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ফেনীর মহিপাল অবরুদ্ধ, মহাসড়কে স্থবিরতা” ‎

“গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ফেনীর মহিপাল অবরুদ্ধ, মহাসড়কে স্থবিরতা”
Eidok-এ শেয়ার
“গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ফেনীর মহিপাল অবরুদ্ধ, মহাসড়কে স্থবিরতা” ‎
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ফেনীর মহিপাল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রজনতা।
‎
‎বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে এই বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি শুরু হয়। এতে মহাসড়কে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুবক ও সচেতন নাগরিকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
‎
‎বিক্ষোভকারীরা জানান, গোপালগঞ্জে গণতন্ত্রকামী সংগঠনের নেতাদের ওপর বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন তারা। একই সঙ্গে দেশে চলমান রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।
‎
‎এসময় শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে তা রাষ্ট্রীয় সন্ত্রাস ছাড়া কিছু নয়। ফেনী থেকেও আমরা জানিয়ে দিতে চাই, এ দেশে স্বৈরশাসন আর বরদাস্ত করা হবে না।”
‎
‎অপর শিক্ষার্থী মাহিনুর ইসলাম বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে নিজেদের প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের উচিত এখনই ব্যবস্থা নেওয়া, না হলে দেশজুড়ে ছাত্র-জনতা আরও কঠোর আন্দোলনে যাবে।”
‎
‎বিক্ষোভে কোনো ধরনের সহিংসতা না থাকলেও যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
‎
‎শেষ খবর পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করছে।
‎

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ज़िला समाचार সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 75 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ज़िला समाचार অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 58 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ज़िला समाचार মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 46 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ज़िला समाचार ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ज़िला समाचार ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 62 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 27 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ज़िला समाचार ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views