নেত্রকোনায় আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নেত্রকোনায় আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল..

Bijoy Chandra Das avatar   
Bijoy Chandra Das
নেত্রকোনায় আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল..
নেত্রকোনায় আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল..
ছবি: সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি (জেলা)



সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নেত্রকোনায় যুবদলের এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।..

মিছিলটি দলীয় কার্যালয়ে সামনে থেকে শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

 

মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে জেলা শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দল এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

 

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মর্তুজা বশীর আপেল।

 

মিছিলে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নূরে আলম ফারাস, সাংগঠনিক সম্পাদক কাউসার হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার আলম এলিন, দপ্তর সম্পাদক মাইনুল হাসান মোহন ও যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিনু প্রমূখ।

 

সমাবেশে বক্তারা দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকার আহবান জানান।

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator