কোম্পানীগঞ্জে বামনী নদীর পাড়ে অজ্ঞাতনামা যুবকের গলিত লাশ উদ্ধার | আই নিউজ বিডি

কোম্পানীগঞ্জে বামনী নদীর পাড়ে অজ্ঞাতনামা যুবকের গলিত লাশ উদ্ধার

আব্দুল্লাহ আল মামুন 
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
Eidok-এ শেয়ার
কোম্পানীগঞ্জে বামনী নদীর পাড়ে অজ্ঞাতনামা যুবকের গলিত লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বামনী নদীর পাড় থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে এবং লাশটি বঙ্গোপসাগর থেকে ভেসে এসেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৪ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখে রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এক স্থানীয় বাসিন্দা মোবাইল ফোনের মাধ্যমে কোম্পানীগঞ্জ থানায় খবর দেন যে, বামনী নদীর পাড়ে একটি লাশ পড়ে থাকতে দেখা গেছে।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম ও এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন (২), সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে রওনা হন এবং রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে মুছাপুর ইউনিয়নের ক্লোজার বাঁধ থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে, নারিকেল জিনজিরা গ্রামের দক্ষিণ-পশ্চিম পাশে বামনী নদীর পাড়ে ব্লকের উপর পড়ে থাকা অজ্ঞাত ওই যুবকের লাশটি দেখতে পান।

উদ্ধারকৃত লাশটির বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর। তার পরনে ছিল লাল রঙের গেঞ্জি ও সাদা প্যান্ট। মাথার বেশিরভাগ চুল উঠে গেছে এবং শরীরের চামড়া ফ্যাকাসে হয়ে গেছে। চোখের পলক ও চেহারা বিকৃত হয়ে পড়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে পুলিশের ধারণা, এটি ৪-৫ দিন আগের মৃতদেহ, যা বঙ্গোপসাগরের প্রবল জোয়ারের পানিতে ভেসে এসে বামনী নদীর ক্লোজার বাঁধে আটকে পড়ে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) বিমল কর্মকার জানান ,অজ্ঞাতনামা ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে এবং স্থানীয় এলাকায় মাইকিংসহ প্রচারণা চালানো হচ্ছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনার পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেউ কেউ আশঙ্কা করছেন এটি কোনো নিখোঁজ জেলের মৃতদেহ হতে পারে, আবার কেউ কেউ সন্দেহ করছেন এটি কোনো হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি।

তদন্ত শেষে প্রকৃত কারণ উদঘাটন সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।

 

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Районные новости সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 79 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Районные новости অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 59 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Районные новости মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 52 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Районные новости ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Районные новости ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 34 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views