কুলিয়ারচরে এক কৃষকের লাশ উদ্ধার | আই নিউজ বিডি

কুলিয়ারচরে এক কৃষকের লাশ  উদ্ধার

Ali Sohel avatar   
Ali Sohel
কুলিয়ারচরে এক কৃষকের লাশ  উদ্ধার
কুলিয়ারচরে এক কৃষকের লাশ  উদ্ধার
ছবি: সংগৃহীত
সোমবার (১৪জুলাই) দুপুরে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের কাজীর মোড় বাজারের পাশে কৃষি জমি থেকে ঐ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।..

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আসমত আলী (৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৪জুলাই) দুপুরে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের কাজীর মোড় বাজারের পাশে কৃষি জমি থেকে ঐ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। আসমত আলী পূর্ব গোবরিয়া ফালু মাস্টারের বাড়ির মৃত সাহেব আলীর ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য মো. আসাদুল হক মঞ্জু সহ এলাকাবাসী জানান, নিহত আসমত আলীর পরিবারের লোকজন ঢাকায় থাকেন আর আসমত আলী বাড়িতে কৃষি কাজ করেন। রোববার (১৩জুলাই) থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর পার্শ্ববর্তী বন্দে একটি কৃষি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, সোমবার (১৪জুলাই) দুপুরে ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ হাজির হয়ে লাশ উদ্ধার করি। তিনি সহ এলাকাবাসী প্রাথমিকভাবে ধারণা করছেন রোববার যে কোন সময় কৃষি কাজ করার সময় কৃষক মো. আসমত আলী বজ্রপাতে নিহত হতে পারে। ওসি বলেন, তবে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator