নরসিংদী

নরসিংদীতে রেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, পরিবারে শোকের ছায়া

গৌরব সাহা
জেলা প্রতিনিধি, নরসিংদী
আই নিউজ বিডি
Eidok-এ শেয়ার
নরসিংদীতে রেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, পরিবারে শোকের ছায়া
ছবি: সংগৃহীত

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় তামিম রহমান (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। রবিবার (১৪ জুলাই) সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদী রেলস্টেশনের অদূরে জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত তামিম রহমান নরসিংদী পৌর শহরের বাসাইল এলাকার বাসিন্দা ফখরুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

 

রেলওয়ে পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় তামিমের মা একটি বাটিতে কাঁঠাল দিয়ে তাকে সদর উপজেলার মোড় এলাকায় ফুফুর বাসায় পাঠান। পথিমধ্যে জিরো পয়েন্ট এলাকায় রেললাইন পার হওয়ার সময় সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তামিম ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

নরসিংদী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এম বি এম জহুরুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

উত্তরায় মধ্যরাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার অপরাধ উত্তরায় মধ্যরাতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার 71 ভিউ সীমান্ত সুরক্ষায় প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াচ্ছে বিজিবি, তিন মাসে জব্দ ৮৭ কোটি টাকার পণ্য অপরাধ সীমান্ত সুরক্ষায় প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়াচ্ছে বিজিবি, তিন মাসে জব্দ ৮৭ কোটি টাকার পণ্য 78 ভিউ ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য ও চাঁদাবাজি রোধে কেএমপির কঠোর অবস্থান: জারি হলো বিশেষ গণবিজ্ঞপ্তি অপরাধ ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য ও চাঁদাবাজি রোধে কেএমপির কঠোর অবস্থান: জারি হলো বিশেষ গণবিজ্ঞপ্তি 58 ভিউ খুলনায় আড়ংঘাটা বাজারে দুর্বৃত্তের গুলিতে ঘের ব্যবসায়ীসহ আহত দুই অপরাধ খুলনায় আড়ংঘাটা বাজারে দুর্বৃত্তের গুলিতে ঘের ব্যবসায়ীসহ আহত দুই 77 ভিউ রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা অপরাধ রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 29 ভিউ সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ অপরাধ সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 85 ভিউ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা অপরাধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 43 ভিউ