ঢাকা

৭ দফা দাবিতে ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ১৯ জুলাই

****
Eidok-এ শেয়ার
৭ দফা দাবিতে ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ১৯ জুলাই
ছবি: সংগৃহীত

কাঠালিয়া প্রতিনিধি।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ১৯ জুলাই ২০২৫, শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বৃহৎ জাতীয় সমাবেশ।
সমাবেশের মূল প্রতিপাদ্য: “৭ দফা দাবিতে জাতীয় ঐক্য ও ন্যায়বিচারের সংগ্রাম।”

এই সমাবেশে অংশগ্রহণের জন্য দেশব্যাপী দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সমাবেশে যে ৭ দফা দাবি উত্থাপন করা হবে, তা হলো:

১. সকল গণহত্যার বিচার।
২. প্রযোজনীয় মৌলিক সংস্কার।
৩. ১ জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন।
৪. ১ জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসন।
৫. পিয়ার পদ্ধতিতে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন।
৬. প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা।
৭. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।

এই সমাবেশে সফল করার লক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১ নং চেচরীরামপুর ইউনিয়ন শাখার উদ্দ্যোগে ব্যাপক হারে প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ, মিছিল মিটিং সহ সকল ধরনের দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যাহার ফল হিসেবে জনসাধারণের মাঝে ব্যাপক হারে সারা ফেলেছে।

সমাবেশ সফল করতে কেন্দ্রীয় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে:
“এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ন্যায়, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে এক ঐতিহাসিক পদক্ষেপ।”

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

দোহার-নবাবগঞ্জে অপতৎপরতা প্রতিরোধে বিএনপি প্রস্তুত: আবু আশফাক রাজনীতি দোহার-নবাবগঞ্জে অপতৎপরতা প্রতিরোধে বিএনপি প্রস্তুত: আবু আশফাক 44 ভিউ শ্রীপুরে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে আক্তারুল আমল মাষ্টারের বিশাল বিক্ষোভ মিছিল রাজনীতি শ্রীপুরে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে আক্তারুল আমল মাষ্টারের বিশাল বিক্ষোভ মিছিল 75 ভিউ ছাত্রদলের 'ভাইয়ার গ্রুপ' সংস্কৃতি: বিএনপিতে নেতৃত্ব ও প্রভাব বলয়ের দীর্ঘস্থায়ী ধারা রাজনীতি ছাত্রদলের 'ভাইয়ার গ্রুপ' সংস্কৃতি: বিএনপিতে নেতৃত্ব ও প্রভাব বলয়ের দীর্ঘস্থায়ী ধারা 38 ভিউ কিশোরগঞ্জের কুলিয়ারচর এ নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুব লীগে ২ কর্মী আটক রাজনীতি কিশোরগঞ্জের কুলিয়ারচর এ নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুব লীগে ২ কর্মী আটক 45 ভিউ ভাঙ্গায় রাজু হত্যা মামলার আসামি রায়হান জামিল, অভিযোগ রাজনৈতিক হয়রানির রাজনীতি ভাঙ্গায় রাজু হত্যা মামলার আসামি রায়হান জামিল, অভিযোগ রাজনৈতিক হয়রানির 61 ভিউ গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সফিকুল ইসলাম ভূঁইয়া: “অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়াতে চাই” রাজনীতি গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক সফিকুল ইসলাম ভূঁইয়া: “অধিকার বঞ্চিতদের পাশে দাঁড়াতে চাই” 95 ভিউ ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে নজরদারিতে রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: সালাহউদ্দিন আহমদ রাজনীতি ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে নজরদারিতে রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: সালাহউদ্দিন আহমদ 32 ভিউ