মুক্তাগাছায় ম‍্যানেজিং কমিটির দাবিতে মানববন্ধন | আই নিউজ বিডি

মুক্তাগাছায় ম‍্যানেজিং কমিটির দাবিতে মানববন্ধন

Md Sohel Rana avatar   
Md Sohel Rana
মুক্তাগাছায় ম‍্যানেজিং কমিটির দাবিতে মানববন্ধন
মুক্তাগাছায় ম‍্যানেজিং কমিটির দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের মুক্তাগাছায় খোলা আকাশে পাঠদান করা সেই বিনোদনবাড়ী মানকোন দাখিল মাদ্রাসায় যোগ্যদের দিয়ে ম‍্যানেজিং কমিটি করার দাবিতে মানববন্ধন হয়েছে।..

মুক্তাগাছায় ২০২৫ সালে এসএসসি পরীক্ষার ফলাফলে মাদ্রাসা শাখায় পাশের হারে উপজেলা সেরা প্রতিষ্ঠান বিনোদনবাড়ী মানকোন দাখিল মাদ্রাসায় আগের কমিটি বাতিল করে পুনরায় স্থানীয়দের যোগ্যদের দিয়ে ম‍্যানেজিং কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকেরা। 

উপজেলার বড়গ্রাম ইউপির দড়িকৃষ্ণপুর এলাকায় মাদ্রাসার সামনে রবিবার দুপুরে এ মানববন্ধন করেন স্থানীয়রা।  

শিক্ষাবিদ ও সমাজ সেবক জহিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খোরশেদ আলম,আব্দুল কাদের, মাসুদ রানা,অভিভাবক ফরহাদ মিয়া ও আব্দুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন,যোগ‍্যতা থাকার শর্তেও দাতা সদস্যের তোয়াক্কা না করে বিগত দিনে মুখ চিনে বহিরাগতদের দিয়ে মাদ্রাসার কমিটি হয়েছে। যাতে করে মিলেমিশে লুটপাট করা সহজ হয়। এখন থেকে এলাকার মাদ্রাসায় কমিটি হবে স্থানীয় যোগ্যতাসম্পূর্ণ লোকজন দিয়ে। স্থানীয়দের বাদ দিয়ে কোন ধরনের ম‍্যানিজিং কমিটি করা হলে দাতা সদস্য,অভিভাবক ও স্থানীয়রা তা মেনে নিবে না। 

এ বিষয়ে মাদ্রাসার প্রিন্সিপাল মোখলেছুর রহমান বলেন,আগের কমিটি স্থগিত করে পুনরায় আডহোক কমিটি গঠন করা হবে। যোগ‍্যাতা অনুযায়ী স্থানীয়দের মাঝ থেকেই কমিটি গঠন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া হবে। 

Tidak ada komentar yang ditemukan


News Card Generator