নড়াইলে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু | আই নিউজ বিডি

নড়াইল

নড়াইলে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু

নড়াইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Eidok-এ শেয়ার
নড়াইলে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু
ছবি: সংগৃহীত

নড়াইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু! 

------------------

নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল গ্রামে পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শনিবার (১২ জুলাই) বিকেলে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল শিশু দুটি। পরিবারের সদস্যরা সেসময় ব্যস্ত থাকায় তারা নজরের বাইরে চলে যায়। একপর্যায়ে খেলতে খেলতে পাশের একটি পুকুরে পড়ে যায় তারা। সন্ধ্যার পর খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় অপর শিশুর মরদেহও উদ্ধার করা হয়।

 

নিহত শাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে এবং মানিক তার ভাগ্নে। মানিকের বাবার বাড়ি বরিশালে হলেও সে মায়ের সঙ্গে মামাবাড়িতেই থাকত।

 

 

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, “দুই শিশু খেলাধুলার সময় দুর্ঘটনাবশত পুকুরে পড়ে মারা যায়। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।”

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত اخبار منطقه খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 20 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী اخبار منطقه ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 25 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ اخبار منطقه ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 31 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার اخبار منطقه সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 32 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু اخبار منطقه চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 65 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা اخبار منطقه চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 35 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ اخبار منطقه চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 63 Views