পূর্বধলা কলেজের সাবেক অধ্যাপক মাহফিজ উদ্দিনের মৃত্যুতে শোক।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পূর্বধলা কলেজের সাবেক অধ্যাপক মাহফিজ উদ্দিনের মৃত্যুতে শোক।..

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
পূর্বধলা কলেজের সাবেক অধ্যাপক মাহফিজ উদ্দিনের মৃত্যুতে শোক।..
পূর্বধলা কলেজের সাবেক অধ্যাপক মাহফিজ উদ্দিনের মৃত্যুতে শোক।..
ছবি: সংগৃহীত
নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের সাবেক অধ্যাপক মাহফিজ উদ্দিনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।..

 পূর্বধলা  প্রতিনিধি: নেত্রকোনা। 

নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মাহফিজ উদ্দিন আর নেই। রবিবার (১৩ জুলাই) সকাল সাড়ে আটটায় ঢাকার একটি স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

মরহুমের ছোট ভাই ও সাংবাদিক এমদাদুল ইসলাম আই নিউজ বিডি-কে জানান, অধ্যাপক মাহফিজ উদ্দিন দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নেওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো পূর্বধলা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আজ রবিবার রাত সাড়ে ৯টায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের বেড়াইল গ্রামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

অধ্যাপক মাহফিজ উদ্দিনের মৃত্যুতে পূর্বধলা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা এক বিবৃতিতে বলেন, “তিনি ছিলেন একজন সজ্জন, নীতিবান ও আদর্শবান শিক্ষক। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

এ ছাড়া স্থানীয় শিক্ষক সমাজ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন।

অধ্যাপক মাহফিজ উদ্দিন পূর্বধলা সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। তাঁর ছাত্রছাত্রীরা তাঁকে একজন আদর্শ শিক্ষক হিসেবে মনে করেন। তাঁর শিক্ষাদানের ধরণ ও নীতিবোধের প্রশংসা করেন অনেকেই। তাঁর মৃত্যুতে শিক্ষাক্ষেত্রে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে।

মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যরা জানান, অধ্যাপক মাহফিজ উদ্দিন সবসময় শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত ছিলেন এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে পরিবারের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Geen reacties gevonden


News Card Generator