রানীশংকৈলে পৌর শহরে ১ নারীর জানাজায় বিদ্যুৎস্পৃষ্টে পুরুষের মৃত্যু। | আই নিউজ বিডি

রানীশংকৈলে পৌর শহরে ১ নারীর জানাজায় বিদ্যুৎস্পৃষ্টে পুরুষের মৃত্যু

রানীশংকৈলে পৌর শহরে ১ নারীর জানাজায় বিদ্যুৎস্পৃষ্টে পুরুষের মৃত্যু।

রানীশংকৈল প্রতিনিধিঃ
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে সিদ্দিকুর..
Eidok-এ শেয়ার
রানীশংকৈলে পৌর শহরে ১ নারীর জানাজায়  বিদ্যুৎস্পৃষ্টে পুরুষের  মৃত্যু
ছবি: সংগৃহীত

রানীশংকৈলে পৌর শহরে ১ নারীর জানাজায় পুরুষের মৃত্যু। 

 

রানীশংকৈল প্রতিনিধিঃ

হাসিনুজ্জামান মিন্টু,, 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে সিদ্দিকুর রহমান সিদ্দিক (৩৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকায় এই ঘটনা ঘটে। সিদ্দিকুর রহমান সিদ্দিক ওই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার দিন রাতে কৃষক সিদ্দিকুর রহমান সিদ্দিকের বাড়ির পিছনে এক মহিলার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ওই জানাজার নামাজে বৈদ্যুতিক আলোর জন্য অস্থায়ীভাবে তাঁর বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়।

 

জানাজার নামাজ শেষে কৃষক সিদ্দিকুর রহমান সিদ্দিক সেই সংযোগের তার খুলতে যায় এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে হাত দিলে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্য এলাকার লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Autre নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 69 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Autre সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Autre সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Autre শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Autre গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Autre ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Autre সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views