দীঘিনালায় যানজট নিরসনে বিএনপির তিন অঙ্গসংগঠনের ট্রাফিক সেবা | আই নিউজ বিডি

দীঘিনালায় যানজট নিরসনে বিএনপির তিন অঙ্গসংগঠনের ট্রাফিক সেবা

মো. জামাল উদ্দিন, দীঘিনালা প্রতিনিধি
Eidok-এ শেয়ার
দীঘিনালায় যানজট নিরসনে বিএনপির তিন অঙ্গসংগঠনের ট্রাফিক সেবা
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালায় যানজট নিরসন ও জনসাধারণের জানমাল রক্ষায় স্বেচ্ছায় ট্রাফিক সেবা প্রদান করেছেন উপজেলা বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। শনিবার সাপ্তাহিক হাট উপলক্ষে বোয়ালখালী নতুন বাজার এলাকায় যানজটের প্রকোপ বাড়লে সকাল থেকে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের নিচে ট্রাফিক সেবা ও যানজট নিয়ন্ত্রণে কাজ করেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

এছাড়া বোয়ালখালী গরুর বাজার এলাকায় দায়িত্ব পালন করে উপজেলা স্বেচ্ছাসেবকদল এবং দীঘিনালা-লংগদু সড়কে যানজট নিরসনে অংশ নেয় উপজেলা ছাত্রদল।

সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সহ-সভাপতি শান্তিপ্রিয় চাকমা, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং যুগ্ম সম্পাদক কাজী হাবিবুল্লাহ রানা।

এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক মোতালেব হোসেন বলেন, “সাধারণ মানুষের জানমাল রক্ষায় আমরা সব সময় মাঠে থাকব। এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান গনি বলেন, “সাজেকগামী ব্যস্ততম সড়ক বোয়ালখালী গরুর বাজার থেকে দীঘিনালা ডিগ্রি কলেজ পর্যন্ত যানজট লেগেই থাকে। জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশে আমরা এই সমস্যা নিরসনে সক্রিয় ভূমিকা রাখছি।”

অন্যদিকে, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন বলেন, “জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন ضلع کی خبریں দিনাজপুরে ২৬টি সবুজ ব্যবসায়িক ধারণা নিয়ে তরুণ উদ্যোক্তাদের পিচিং সেশন 35 Views গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস ضلع کی خبریں গোপালগঞ্জে বাসের চাপায় সাইকেল চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস 35 Views বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন ضلع کی خبریں বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 101 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি ضلع کی خبریں মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 77 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু ضلع کی خبریں প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 86 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় ضلع کی خبریں মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 81 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি ضلع کی خبریں রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 71 Views