নেত্রকোনা সীমান্তে স্ত্রীকে খুনের পর স্বামীর আত্মহত্যা | আই নিউজ বিডি

নেত্রকোনা সীমান্তে স্ত্রীকে খুনের পর স্বামীর আত্মহত্যা

Bijoy Chandra Das avatar   
Bijoy Chandra Das
নেত্রকোনা সীমান্তে স্ত্রীকে খুনের পর স্বামীর আত্মহত্যা
নেত্রকোনা সীমান্তে স্ত্রীকে খুনের পর স্বামীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত
নেত্রকোনা প্রতিনিধি:

জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় পারিবারিক কলহে স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন থানা পুলিশ।..

 

কলমাকান্দা থানার এসআই (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান শনিবার দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন।

 

নিহত স্বামী নত্তিপাড়া গ্রামের মো. রাশেদ মিয়া (৩২) এবং তার স্ত্রী রাবেয়া পারভীন (২৮)।তাদের একটি মেয়ে এবং তিন ও এক বছরের দুই ছেলে রয়েছে।

 

এসআই লুৎফর রহমান আরো জানান, কিছুদিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এনিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একসময় উত্তেজিত হয়ে রাশেদ মিয়া ঘরের দরজা বন্ধ করে দেশীয় অস্ত্র দিয়ে স্ত্রীকে গুরুতরভাবে আহত করেন। শেষে আবেগ আপ্লুত হয়ে নিজেও ঘরের আঁড়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

 

আহত স্ত্রী রাবেয়ার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

 মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা

হয়েছে। 

 

 

 

 

نظری یافت نشد


News Card Generator