খুলনা

খুলনায় যুবদলের সাবেক সভাপতিকে গুলি ও রগ কেটে নির্মম হত্যা

খুলনার দৌলতপুর থানার সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমান (৩৮) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে নগরীর মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ নির্মম হত্যাকাণ্ড..
Eidok-এ শেয়ার
খুলনায় যুবদলের সাবেক সভাপতিকে গুলি ও রগ কেটে নির্মম হত্যা
ছবি: সংগৃহীত

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা ও একটি অব্যবহৃত গুলি উদ্ধার করা হয়েছে। তবে হত্যার পেছনে কারা জড়িত বা কী উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে মাহবুবুর রহমান বাড়ির সামনে নিজ প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি এসে হেলমেট পরে গাড়ির সামনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে দেয়।

ওসি আতাহার আলী বলেন, মাথায় গুলি লাগার পর মাহবুব মাটিতে পড়ে যান এবং এরপর তার দুই পায়ের রগ কেটে দেওয়া হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইতোমধ্যে হত্যাকারীদের শনাক্ত ও হত্যার পেছনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা অপরাধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 24 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 79 ভিউ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য অপরাধ কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 ভিউ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক অপরাধ চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 84 ভিউ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী অপরাধ সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 103 ভিউ মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট অপরাধ মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 59 ভিউ ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ অপরাধ ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 73 ভিউ