ভোলাহাট উপজেলার জামবাড়িয়া কৃষ্ণপুর হেলাচি বিলগুলদাহা রাস্তার বেহাল… | আই নিউজ বিডি

ভোলা

ভোলাহাট উপজেলার জামবাড়িয়া কৃষ্ণপুর হেলাচি বিলগুলদাহা রাস্তার বেহাল অবস্থা

মাছ ব্যাবসাই নাদিমের কারণে রাস্তার খারাপ অবস্থা বেশ।
Eidok-এ শেয়ার
ভোলাহাট উপজেলার জামবাড়িয়া কৃষ্ণপুর হেলাচি বিলগুলদাহা রাস্তার বেহাল অবস্থা
ছবি: সংগৃহীত

ভোলাহাট উপজেলা প্রতিনিধি: মোঃ মোমিন আলীর রিপোর্ট :

ভোলাহাটে রাস্তার বেহাল দশা: শিক্ষার্থী ও কৃষকদের দুর্ভোগ চরমেভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের রাস্তার বেহাল দশা শিক্ষার্থী ও কৃষকদের জন্য দুর্ভোগ সৃষ্টি করছে।ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর ও হেলাচি সংলগ্ন বিলগুলদহার এলাকার প্রধান সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয়। রাস্তার মাঝখানে প্রায় ২ থেকে ৩ ফুট কাদা জমে থাকায় শিক্ষার্থী ও কৃষকরা চলাচলে মারাত্মক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সরেজমিনে দেখা যায়, রাস্তা দিয়ে হাঁটাও প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, যানবাহন চলাচল তো দূরের কথা। জানা যায়, স্থানীয় মাছ ব্যবসায়ী নাদিম বিলে মাছ ছাড়ার কারণে রাস্তার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। স্থানীয় বাসিন্দা মোঃ আমিনুল ইসলাম জানান, "রাস্তাটির উন্নয়নের জন্য এখনো পর্যন্ত কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। অনেকেই আশ্বাস দিলেও বাস্তবে কোনো পরিবর্তন দেখা যায়নি। এর আগেও প্রতিবাদস্বরূপ আমরা রাস্তায় ধান লাগিয়েছিলাম, কিন্তু কোনো সুফল পাইনি।"অন্যদিকে মোঃ তুহিন ইসলাম জানান, "এই রাস্তার কারণে আমার দাদির হাত ভেঙে গেছে। আমরা উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন দ্রুত এই সমস্যার সমাধান করা হয়।" নাদিমের বিলে মাছ ছাড়ার কারণে রাস্তার অবস্থা খারাপ হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।স্কুল শিক্ষার্থী বৃথী বলেন, "প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমার পোশাক নষ্ট হয়ে যায়। আমরা চাই, দ্রুত এই সমস্যার সমাধান হোক।" মোঃ সুহান বলেন, "আমরা দরিদ্র পরিবার থেকে আসি। আমার বাবার দইয়ের ব্যবসা এই রাস্তার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভ্যান নিয়ে যাওয়া যাচ্ছে না। আমি সরকারের কাছে আকুল আবেদন করছি যেন দ্রুত এই রাস্তার উন্নয়ন করা হয়।"এই রাস্তার বেহাল দশার কারণে এলাকার শিক্ষার্থী, কৃষক এবং ব্যবসায়ীরা দারুণ ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত প্রশাসনিক কার্যক্রম গ্রহণ না করা হলে জনজীবন আরও বিপর্যস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Otro নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Otro সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Otro সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Otro শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Otro গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Otro ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Otro সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views