সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ শুরু | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ শুরু

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ শুরু
সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ শুরু
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব এই কার্যক্রমের উদ্বোধন করেন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই'২৫) দুপুর ১২টায় কলারোয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

উদ্বোধনী অনুষ্ঠানে হাবিবুল ইসলাম হাবিব বলেন, 'আমাদের প্রাণপ্রিয় নেতা এবং দলের ভবিষ্যৎ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ ইউনুসের মধ্যে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী যে এ আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে।' তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের মাঝে থেকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এবং সাতক্ষীরা-১ সংসদীয় আসনের টিম প্রধান আবুল হাসান হাদী। সঞ্চালনা করেন সদস্য আব্দুর রকিব মোল্লা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী, সদস্য সাবেক অধ্যক্ষ মোহাম্মদ রইছ উদ্দিন, সদস্য ইব্রাহিম হোসেন, এবং কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু এবং সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম।

এই অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের শুরু হয়েছে যা আগামী নির্বাচনকে সামনে রেখে দলের সংগঠনকে শক্তিশালী এবং সুশৃঙ্খল করতে সহায়তা করবে। এই কার্যক্রম দেশের অন্যান্য জেলাতেও পর্যায়ক্রমে শুরু হবে বলে জানা গেছে।

Inga kommentarer hittades


News Card Generator