সাতক্ষীরায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন..
সাতক্ষীরায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার তালায় যুব জামায়াতের উদ্যোগে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে, স্মরণে আহত ও নিহত শহীদদের..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

সাতক্ষীরার তালা পুরাতন বিদে হাইস্কুল মাঠে বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) বিকালে যুব জামায়াতের উদ্যোগে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বিশেষত জুলাই মাসে আহত ও নিহত শহীদদের স্মরণে। যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। 

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত যোদ্ধা মোহাম্মদ রাকিব হোসেন। উদ্বোধনী খেলায় তালা সদর ইউনিয়ন ৩-২ গোলের ব্যবধানে খলিলনগর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে। এই সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ সাকিব হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী তালা উপজেলা আমির মাওলানা মফিদুল ইসলাম, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা উপজেলা মিডিয়া কমিটির সভাপতি সাংবাদিক ইয়াসিন আলী, তালা সদর ইউনিয়নের জামায়াতের আমির মোঃ মুজিবুর রহমান। 

এছাড়াও তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, সাংবাদিক কামরুজ্জামান মিঠু, এমএ ফয়সাল, খলিলুর রহমান লিথু, হাসান আলী বাচ্চু, খান শামীম হোসেন, এস এম মোতাহিরুল হক শাহিনসহ অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে শহীদদের স্মরণ করা এবং যুব সমাজকে খেলাধুলায় উত্সাহিত করা। আয়োজকরা বলছেন, এই ধরনের আয়োজনে যুব সমাজের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও সমন্বয় বাড়বে এবং খেলাধুলার মাধ্যমে তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সভ্যতা গড়ে উঠবে। 

উল্লেখ্য, টুর্নামেন্টটি চলবে পুরো জুলাই মাস জুড়ে এবং এতে সাতক্ষীরার বিভিন্ন ইউনিয়নের দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের চূড়ান্ত খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করা হবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator