এসএসসি (ভোকেশনাল) ২০২৫:রেজাল্টের দিক দিয়ে জেলায় সেরা বেনজিন কারিগরি স্কুল অ্যান্ড কলেজ।.... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

এসএসসি (ভোকেশনাল) ২০২৫:রেজাল্টের দিক দিয়ে জেলায় সেরা বেনজিন কারিগরি স্কুল অ্যান্ড কলেজ।....

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
এসএসসি (ভোকেশনাল) ২০২৫:রেজাল্টের দিক দিয়ে জেলায় সেরা বেনজিন কারিগরি স্কুল অ্যান্ড কলেজ।....
এসএসসি (ভোকেশনাল) ২০২৫:রেজাল্টের দিক দিয়ে জেলায় সেরা বেনজিন কারিগরি স্কুল অ্যান্ড কলেজ।....
ছবি: সংগৃহীত
নেত্রকোনার বেনজিন কারিগরি স্কুল অ্যান্ড কলেজ এসএসসি (ভোকেশনাল) ২০২৫ পরীক্ষায় জেলায় সেরা ফলাফল অর্জন করেছে।..

এসএসসি (ভোকেশনাল) ২০২৫ পরীক্ষার ফলাফলে নেত্রকোনা জেলার মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে বেনজিন কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, যা শ্যামগঞ্জ, পূর্বধলা এলাকায় অবস্থিত। এ বছর প্রতিষ্ঠানটি অসাধারণ ফলাফল করে জেলার অন্যান্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে। মোট ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে, যা জেলার অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় সর্বোচ্চ। 

বিশেষ করে উল্লেখযোগ্য যে, প্রতিষ্ঠানটির ২৩ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড GPA-5 অর্জন করেছে। এই ফলাফল বেনজিন কারিগরি স্কুল অ্যান্ড কলেজকে জেলার কারিগরি শিক্ষাক্ষেত্রে নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। এই সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম। 

উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, কৃষিবিদ মোস্তাফিজুর রহমান মাসুম, যিনি পূর্বধলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত, বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই অসাধারণ ফলাফল আমাদের গর্বিত করেছে। আগামীতে আরও ভালো করার চেষ্টা থাকবে।” 

বেনজিন কারিগরি স্কুল অ্যান্ড কলেজ পূর্বধলা উপজেলার একটি অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান। এটি বিগত কয়েক বছর ধরেই নিয়মিতভাবে ভালো ফলাফল করে আসছে। ২০২৪ সালে এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী জেলায় (কারিগরি) শ্রেষ্ঠ স্টুডেন্ট হিসেবে স্বীকৃত হয়েছিলেন। প্রতিষ্ঠানটির শিক্ষকদের দক্ষতা এবং শিক্ষার্থীদের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে। 

এই ফলাফল শুধুমাত্র বেনজিন কারিগরি স্কুল অ্যান্ড কলেজের জন্য নয়, বরং পুরো জেলার কারিগরি শিক্ষা ক্ষেত্রের জন্যও একটি বড় সাফল্য। এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শিক্ষাগত উন্নয়নের পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও অবদান রাখছে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator