খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার রাজবাঁধ, কৈয়া বাজার এলাকার প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৩০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮২ জন উত্তীর্ণ হলেও ৪৮ জন ফেল করেছে। পাশের হার সন্তোষজনক না হওয়ায় স্থানীয় এলাকাবাসী, অভিভাবক ও শিক্ষক সমাজে হতাশা দেখা দিয়েছে।
এবছর বিদ্যালয় থেকে মাত্র একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে সক্ষম হয়েছে। যশোর বোর্ডের আওতায় থাকা এই স্কুলটির ফলাফল অন্যান্য বছরগুলোর তুলনায় অনেক খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষকরা।
বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, ফলাফলের এমন অবস্থা পর্যালোচনায় তারা ইতোমধ্যে রেমিডিয়াল ক্লাস ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম শুরু করার পরিকল্পনা নিয়েছেন।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো সঠিক প্রস্তুতি, অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ এবং বিদ্যালয়ের নিয়মিত মূল্যায়ন ব্যবস্থায় পরিবর্তন আনলেই ভবিষ্যতে উন্নতি সম্ভব।
אפליקציית "Eye News BD"
הערות 0