যশোর চৌগাছার সলুয়া গ্রামে স্বর্ণালঙ্কার ও অর্থ আত্মসাতের… | আই নিউজ বিডি

যশোর

যশোর চৌগাছার সলুয়া গ্রামে স্বর্ণালঙ্কার ও অর্থ আত্মসাতের অভিযোগ,তদন্তে পুলিশ

যশোর চৌগাছার সলুয়া গ্রামে স্বর্ণালঙ্কার ও অর্থ আত্মসাতের অভিযোগ,তদন্তে পুলিশ..
Eidok-এ শেয়ার
যশোর চৌগাছার সলুয়া গ্রামে স্বর্ণালঙ্কার ও অর্থ আত্মসাতের অভিযোগ,তদন্তে পুলিশ
ছবি: সংগৃহীত

 

যশোর চৌগাছার সলুয়া গ্রামে স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগকারী নাসিমা বেগম দাবি করেছেন, তার মেয়ে মালয়েশিয়া প্রবাসী মিনার রোজগারের অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ করা হয়েছে।

নাসিমা বেগম জানান, সংসারের আর্থিক সংকট দূর করতে তিনি জমি বিক্রি করে বড় মেয়ে মিনাকে মালয়েশিয়া প্রেরণ করেন। মেয়ে মিনা দীর্ঘ পরিশ্রম করে উপার্জিত অর্থ দিয়ে দুইটি রুলি, একটি চেইন, একটি নেকলেস ও তিন জোড়া কানের দুলসহ মোট ৩ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালঙ্কার তৈরি করেন এবং তা ছোট ভাই সুজনের বিদেশযাত্রার জন্য মায়ের (নাসিমা) কাছে গচ্ছিত রাখেন।

পরবর্তীতে সুজনের বিদেশ যাওয়ার প্রস্তুতির সময়, উল্লিখিত স্বর্ণালঙ্কার, ৭০০ মালয়েশিয়ান রিংগিত এবং একটি মালয়েশিয়ান সিম নিরাপত্তার কথা বলে প্রতিবেশী কিবরিয়া ও তার পরিবারের নিকট হস্তান্তর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে সম্পদ ফেরত চাইলে কিবরিয়া পরিবার দাবি করে, তাদের বাড়ি থেকে ওইসব মালামাল চুরি হয়েছে এবং এই মর্মে তারা থানায় একটি অভিযোগ দায়ের করে।

এদিকে, মেয়ে মিনার অর্জিত সম্পদ ফিরে পেতে নাসিমা বেগম চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন জানান, উভয় পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


---

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 69 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 ভিউ