ভালুকায় বিএনপি নেতা রহুল আমিন মাসুদের জন্মদিন উদযাপন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভালুকায় বিএনপি নেতা রহুল আমিন মাসুদের জন্মদিন উদযাপন

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকায় বিএনপি নেতা রহুল আমিন মাসুদের জন্মদিন উদযাপন
ভালুকায় বিএনপি নেতা রহুল আমিন মাসুদের জন্মদিন উদযাপন
ছবি: সংগৃহীত
ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহুল আমিন মাসুদের জন্মদিন উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করেছে ভালুকা উপজেলার ৬ নং ভালুকা সদর ইউনিয়ন কৃষক দল।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহুল আমিন মাসুদের জন্মদিন উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করেছে ভালুকা উপজেলার ৬ নং ভালুকা সদর ইউনিয়ন কৃষক দল।

সোমবার (৭ জুলাই) বিকেলে ভালুকা সদরের একটি মিলনায়তনে জন্মদিনের কেক কেটে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জনাব রিয়াজ উদ্দিন রিয়াজ, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, ৬নং ভালুকা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারু, সদস্য সচিব শেখ মেজবাহ উদ্দিন মাসুদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির বুলবুল।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও ৫নং বিরুনীয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শাহনেওয়াজ মল্লিক সেলিম সহ ৬ নং ভালুকা ইউনিয়ন কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “জনাব রহুল আমিন মাসুদ একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাঁর নেতৃত্বে ভালুকা উপজেলা বিএনপি আরও সুসংগঠিত হয়েছে। তাঁর মত দক্ষ নেতার জন্মদিন উপলক্ষে আমরা গর্বিত।”

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং জনাব মাসুদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Nema komentara


News Card Generator