কুশাল মেন্ডিসের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুশাল মেন্ডিসের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
কুশাল মেন্ডিসের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা
কুশাল মেন্ডিসের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কা
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। সেই মাহেন্দ্রক্ষণে পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামে টাইগাররা..

শুরুটা দারুণই হয় সফরকারীদের, তবে কুশল মেন্ডিসের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে লঙ্কানরা।

মঙ্গলবার (৮ জুলাই) সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। তবে শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা। তানভীর ইসলামের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার মাদুশকা।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে কুশল মেন্ডিসের সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা। কিন্তু তাকে থামিয়ে আবারো স্বস্তি এনে দেন তানভীর। এরপর কামিন্দু মেন্ডিসও সুবিধা করতে পারেননি। টপ-অর্ডারের তিন ব্যাটার ফেরার পর কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা।

তবে এক প্রান্ত ধরে রাখেন কুশল মেন্ডিস। শুরুতে ধীরে খেললেও ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন এই অভিজ্ঞ ব্যাটার। মেহেদী হাসান মিরাজের ওভারে দৌড়ে এক রান নিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। এরপর আসালাঙ্কাকে নিয়ে গড়েন শতরান পার করা জুটি। একইসঙ্গে দলের রানও পেরোয় দুইশ।

শতরানের পর নিজেকে আরও উঁচুতে তুলে ধরেন কুশল। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন তিনি, যা বাংলাদেশের বিপক্ষে তার দ্বিতীয়। আগেরটি করেছিলেন ২০১৭ সালে ডাম্বুলায়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত, শ্রীলঙ্কা ৪২ ওভারে ৪ উইকেটে ২৩১ রান করে ফেলেছে। বড় সংগ্রহের পথে এগিয়ে চলেছে স্বাগতিকরা। বাংলাদেশের সামনে তাই অপেক্ষা করছে কঠিন এক লক্ষ্য।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator