ফেসবুকে হাসনাত আব্দুল্লাহকে হুমকিঃ নাটোরে বিএনপি কর্মী গ্রেফতার  .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফেসবুকে হাসনাত আব্দুল্লাহকে হুমকিঃ নাটোরে বিএনপি কর্মী গ্রেফতার  ..

MD FARUK HOSSAIN avatar   
MD FARUK HOSSAIN
ফেসবুকে হাসনাত আব্দুল্লাহকে হুমকিঃ নাটোরে বিএনপি কর্মী গ্রেফতার  ..
ফেসবুকে হাসনাত আব্দুল্লাহকে হুমকিঃ নাটোরে বিএনপি কর্মী গ্রেফতার  ..
ছবি: সংগৃহীত
এনসিপি’র দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ফেসবুক কমেন্টে হুমকি দেওয়ায় খোরশেদ আলম (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দ পুলিশ (ডিবি)।..

স্টাফ রিপোর্টার, নাটোর
নাটোরের বড়াইগ্রামে চলমান জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ফেসবুক কমেন্টে হুমকি দেয়ায় খোরশেদ আলম (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দ পুলিশ (ডিবি)। রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। খোরশেদ আলম উপজেলার আগ্রান গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি বিএনপির কর্মী বলে জানা গেছে। 
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, রোববার ‘বড়াইগ্রামের কন্ঠস্বর’ নামে একটি ফেসবুক পেইজে পদযাত্রার অংশ হিসাবে উপজেলার বনপাড়ায় এনসিপি’র পথসভার প্রচারমুলক একটি লেখা দেয়া হয়। এ লেখার নীচে ‘এসকে শারমিন খোরশেদ আলম’ নামের একটি আইডি থেকে ‘একটু আগে এক জাগাত (জায়গায়) হাসনাত মার খাইছে এলাকাবাসীর, আসুক বনপাড়া, দেখি আমরা কি করতে পারি’ লিখে কমেন্ট করা হয়। পরে বিষয়টি এনসিপির পক্ষ থেকে জানানো হলে ডিবি পুলিশ ওই কমেন্টকারী খোরশেদ আলমকে গ্রেফতার করে। 
সোমবার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন জানান, অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে ডিবি পুলিশ কমেন্টকারী খোরশেদ আলমকে গ্রেফতার করেছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator