জয়পুরহাট

জয়পুরহাটে পুকুরে ডুবে একই গ্রামের ২ শিশুর মৃত্যু

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে পুকুরে ডুবে একই গ্রামের ২ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের ২ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেলে সদর উপজেলার সগুনাচড়া দক্ষিন দিওর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতরা শিশুরা হলো, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের সগুনাচড়া দক্ষিন দিওর গ্রামের হারুনুর রশিদ হারুজের ছেলে আবির হোসেন (০৬) ও একই গ্রামের হাবিবের মেয়ে হুমাইরা আক্তার (০৭)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয় শিশু আবির হোসেন ও হুমাইরা আক্তার। একপর্যায়ে গ্রামের একটি পুকুরের ধারে খেলছিল তারা। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত দু'জনেই পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুটি শিশুর অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।

জয়পুরহাট থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের জানান, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। নিহতদের পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। 

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক জেলার খবর মাধবপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পিটিয়ে জখমের অভিযোগ, স্ত্রী পলাতক 19 ভিউ সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ জেলার খবর সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 78 ভিউ আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা জেলার খবর আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 61 ভিউ বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ জেলার খবর বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 25 ভিউ বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 97 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 56 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 57 ভিউ