কক্সবাজারের রামু উপজেলায় একই পরিবারের চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ পরিবারগুলোতে চলছে সন্তানদের জন্য আহাজারি।
জানা যায়, গতকাল শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২ টার দিকে জুমার নামাজ পড়তে পরিবার থেকে বের হয় চার কিশোর। পরবর্তীতে তারা আর ফিরে আসেনি। তারা রামুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
নিখোঁজ চার শিশু হলো, কলিম উল্লাহর ছেলে ওমর ফারুক ইমন, আনছার উল্লাহর ছেলে আব্দুল হামিদ ছমির, ছৈয়দ উল্লাহর ছেলে সাহেদ সৈয়দ রিতাজ এবং নজরুল ইসলামের ছেলে মেস্তফা কামাল।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, জুমার নামাজের জন্য বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।
এব্যাপারে রামু থানার অফিসার ইনচার্জ দ্যা ডেইলি ক্যাম্পাস’কে বলেন, ‘নিখোঁজের ঘটনায় পরিবার থেকে একটি মিসিং ডায়েরি হয়েছে। আমরা আমাদের অভিযান অভ্যাহত রেখেছি।’