রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপলক্ষে মল্লিকবাড়ি বাজারে বিএনপির লিফলেট বিতরণে অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপলক্ষে মল্লিকবাড়ি বাজারে বিএনপির লিফলেট বিতরণে অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল।..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপলক্ষে মল্লিকবাড়ি বাজারে বিএনপির লিফলেট বিতরণে অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল।..
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপলক্ষে মল্লিকবাড়ি বাজারে বিএনপির লিফলেট বিতরণে অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল।..
ছবি: সংগৃহীত
লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, পিপি অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল।..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে ভালুকার মল্লিকবাড়ি বাজারে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (৫ জুলাই) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, পিপি অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য সানাউল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোকসেদুল ইসলাম ইকবাল, নাজমুল হক নাজমুল, যুবদল নেতা ফকির মামুন, পৌর যুবদল নেতা রাকিব শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা ফরহাদ, সোহাগ, শাজাহান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান আশিক, ছাত্রনেতা আরিফুজ্জামান পারভেজ ও তারেক।

এছাড়াও যুবদল নেতা আরিফ রব্বানী, স্বেচ্ছাসেবক দল নেতা জান্নাতুল ইসলাম, আলামিন, সাদি, চঞ্চলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী লিফলেট বিতরণে অংশ নেন।

আয়োজকেরা জানান, এই কর্মসূচির মাধ্যমে জনগণকে বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হচ্ছে। এতে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের রূপরেখা তুলে ধরা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী দিনগুলোতে উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায়ও ধারাবাহিকভাবে এ কর্মসূচি পরিচালনা করা হবে।

Nenhum comentário encontrado


News Card Generator