মুক্তাগাছায় ইউনিয়ন বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত | আই নিউজ বিডি

মুক্তাগাছায় ইউনিয়ন বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

Md Sohel Rana avatar   
Md Sohel Rana
মুক্তাগাছায় ইউনিয়ন বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত
মুক্তাগাছায় ইউনিয়ন বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের মুক্তাগাছায় ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে তেড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।..

মুক্তাগাছা উপজেলার ৩ নং তারাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউপির ২ নং ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রার্থী মো.জাকির হোসেন বাবলু।

প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে একপর্যায়ে জাকির হোসেন বাবলু নির্বাচন বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দশ দিয়ে বলেন,আসছে জাতীয় নির্বাচন নিয়ে দেশে অনেক ষড়যন্ত্র চলছে। নির্বাচন বিলম্বিত করতে অনেক রাজনৈতিক দল ষড়যন্ত্র করতে মাঠে রয়েছে। নির্বাচন প্রশ্নে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে। 

রুহুল আমীনের নেতৃত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান লেবু,যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, মতিউর রহমান খোকন,এটিএম ইলিয়াস,তারাটি ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন বকুল,সাধারণ সম্পাদক নূরুল ইসলাম মেম্বার,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম কালাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator