সুনামগঞ্জ-৩ আসনে আগামী নির্বাচনে শায়খ মাওলানা হাম্মাদ আহমদ'কে খেজুর… | আই নিউজ বিডি

সুনামগঞ্জ

সুনামগঞ্জ-৩ আসনে আগামী নির্বাচনে শায়খ মাওলানা হাম্মাদ আহমদ'কে খেজুর গাছ প্রতীকের প্রার্থী হিসেবে দেখতে চায় জনগণ

****
Eidok-এ শেয়ার
সুনামগঞ্জ-৩ আসনে আগামী নির্বাচনে শায়খ মাওলানা হাম্মাদ আহমদ'কে খেজুর গাছ প্রতীকের প্রার্থী হিসেবে দেখতে চায় জনগণ
ছবি: সংগৃহীত

ইফতিয়াজ সুমন,স্টাফ রিপোর্টার:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- নির্বাহী সদস্য ও আমেরিকা জমিয়তের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের খেজুর গাছ প্রতীকের পদপ্রার্থী লানা হাম্মাদ আহমদ মুহাদ্দিসে গাজীনগরি। তিনি সহজসরল ও সাদা মনের মানুষ,ক্লিন ইমেজের এই প্রার্থী শায়খ মাওলানা হাম্মাদ আহমদ মুহাদ্দিসে গাজীনগরি বলেন,আমি দীর্ঘদিন যাবত হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং বিগত কয়েক বছর ধরে এই আসনের দূর্যোগ সহ বিভিন্ন সংকটময় পরিস্তিতিতে শীতবস্ত্র বিতরণ, ঈদ বস্ত্র বিতরণ,ইফতার সামগ্রী বিতরণ, প্রাদুর্যোগ দুর্যোগে জরুরী ত্রাণ বিতরণ, নগদ অর্থ বিতরণ সহ, কন্যা দায়গ্রস্ত পরিবারের দায়িত্ব সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে আসছি।

তিনি আরও বলেন, আমি কখনো কোনো মানুষের ক্ষতি করিনি। সব সময় মানুষের উপকার করার চেষ্টা করেছি। আমার নির্বাচনী এলাকার মানুষের আস্থা রয়েছে আমার উপর। কারন আমি জনগণের অধিকার আদায়ের রাজনীতি করি। রাজনৈতিক জীবনে আমি উপজেলার মানুষের সাথে কখনো কোন্দলে জড়াইনি প্রতিহিংসার রাজনীতিও আমি করিনা। আমি সাধারণ মানুষ কে ভালোবেসে আপন করে আমার কাছে টেনে নিয়েছি। এছাড়া সমাজে অবহেলিত মানুষের খোঁজ খবর রাখার চেষ্টা করি সমাজের অবহেলিত মানুষ কে আমার সাধ্যমত সাহায্য সহযোগিতাও করি। এছাড়া মাদক, সন্ত্রাস, দূর্নীতির বিরুদ্ধে আপষোহীন ব্যক্তি শায়খ মাওলানা হাম্মাদ আহমদ।তিনি আরও বলেন,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মানুষে মানুষে ভেদাভেদ ও বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। বিগত দিনে ভোট বিহীন নির্বাচন ছাড়া সকল গণতান্ত্রিক নির্বাচনে আমরা অংশ গ্রহণ করেছি। আগামী দিনে জনগনের ভোটাধিকার বাস্তবায়নের মাধ্যমে সকল বৈষম্য নিরসন করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে আমরা কাজ করছি। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা কে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত, ক্ষুধা দারিদ্র মুক্ত উপজেলা গড়তে তিনি বদ্ধ পরিকর হিসেবে ঘোষনা দিয়েছেন শায়খ মাওলানা হাম্মাদ আহমদ মুহাদ্দিসে গাজীনগরি। তাছাড়া এবার সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে শায়খ মাওলানা হাম্মাদ আহমদ মুহাদ্দিসে গাজীনগরি কে দেখতে চেয়েছেন উপজেলাবাসি ভোটারসহ সাধারণ জনগণ। জেগে উঠেছে উপজেলাবাসী। তার পক্ষে হয়ে কাজ করছেন উপজেলাবাসিসহ আপামর জনসাধারণ। জনগণ বলছে তিনি একজন সৎ, যোগ পরিচ্ছন্ন ব্যক্তি ও গণমানুষের আস্থা ও সাহসী নেতা। তিনি সকলের ভোট ও দোয়া, আর্শীবাদ চেয়ে৷ নির্বাচনী পচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন শায়খ মাওলানা হাম্মাদ আহমদ মুহাদ্দিসে গাজীনগরি।

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন Chính trị সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 116 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন Chính trị আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 57 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ Chính trị কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 67 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম Chính trị যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 101 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট Chính trị কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 109 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির Chính trị ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 112 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী Chính trị গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 125 Views