চকরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এখন পর্যন্ত… | আই নিউজ বিডি

চকরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার!

সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার
Eidok-এ শেয়ার
চকরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার!
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং গয়ালমারা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন  নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। সেখানে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত  ১২ টার দিকে দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের পরিচয় সনাক্ত করা যায়নি। তাদের লা শ উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

 জানা যায়, হানিফ পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। বাসটি গয়ালমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে যায়। তাৎক্ষণিক চিরিংগা হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাকিদের উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দীর্ঘ প্রায় দুই ঘণ্টারও বেশি উদ্ধার তৎপরতা চালিয়ে দুই জনের লাশ উদ্ধার করা হয়। সেখানে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা যায়।

চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, ‘ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে তাদের পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে। মরদেহ দুইটি বর্তমানে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’


মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 35 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 90 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 110 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 79 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 ভিউ সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 ভিউ