চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং গয়ালমারা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। সেখানে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজনের পরিচয় সনাক্ত করা যায়নি। তাদের লা শ উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
জানা যায়, হানিফ পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। বাসটি গয়ালমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে যায়। তাৎক্ষণিক চিরিংগা হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাকিদের উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দীর্ঘ প্রায় দুই ঘণ্টারও বেশি উদ্ধার তৎপরতা চালিয়ে দুই জনের লাশ উদ্ধার করা হয়। সেখানে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা যায়।
চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, ‘ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে তাদের পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে। মরদেহ দুইটি বর্তমানে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0