উপজেলা ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে ইয়াবা কেলেঙ্কারির অভিযোগ, পদ… | আই নিউজ বিডি

উপজেলা ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে ইয়াবা কেলেঙ্কারির অভিযোগ, পদ স্থগিত থাকাকালীন স্বেচ্ছায় পদত্যাগ!

সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার
Eidok-এ শেয়ার
উপজেলা ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে ইয়াবা কেলেঙ্কারির অভিযোগ, পদ স্থগিত থাকাকালীন স্বেচ্ছায় পদত্যাগ!
ছবি: সংগৃহীত

 

 

কক্সবাজার জেলার রামু উপজেলায় ইয়াবা লুটের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানাউল্লাহ সেলিম স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

গত বৃহস্পতিবার (৩ জুলাই) সানাউল্লাহ সেলিম  নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।    

এদিকে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাজারকুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুরুল কবির ও রাজারকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দানু মিয়ার পদ স্থগিত করা হয়েছে। 

রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

ইয়াবা লুটে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে করেন এবং স্থানীয় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করে ফেসবুক পোস্টে সানাউল্লাহ সেলিম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রামু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। কারণ, সম্প্রতি ষড়যন্ত্র ও রাজনৈতিক রোষানলের শিকার হয়ে আমার সামাজিক ও রাজনৈতিক জীবনের মান ক্ষুণ্ন হচ্ছে, যা দিন দিন আমাকে মৃত্যুর দিকে ধাবিত করছে। তাই আমি এ সিদ্ধান্ত নিলাম। সুখে থাক প্রাণের সংগঠন ছাত্রদল, ভালো থাকুক সুবিধাবাদীরা।

এর আগে ইয়াবা কেলেঙ্কারির ব্যাপারে সানাউল্লাহ সেলিমের কাছে স্থানীয় এক সাংবাদিক জানতে চাইলে অকথ্য ভাষায় গালাগালি করে সাংবাদিককে, যা তুমুল সমালোচনার সৃষ্টি করে। এর যের ধরেই সানাউল্লাহ সেলিমের উপজেলা ছাত্রদলের পদ স্থগিত করা হয়।

コメント 0

コメントがありません

関連記事

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 他の নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 36 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 他の সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 90 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 他の সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 110 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 他の শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 80 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 他の গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 他の ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 他の সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views